মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বুধবার সকালে সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হুসেইন খাঁন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। তথ্য অধিকার আইনের আওতায় থাকা দপ্তরসমূহ থেকে নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। নাগরিকের এই অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন করা হয়েছে। সাধারণ মানুষকে তথ্য প্রদানের ক্ষেত্রে আমাদের অনেকের মাঝে অনীহা বা লুকোচুরির মানসিকতা রয়েছে। যা গণতান্ত্রিক ভাবনার সাথে সংগতিপূর্ণ নয়। নাগরিকের যাচিত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করতে হবে। সাধারণ জনগণ সকল তথ্য পেলে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ তৈরি হবে। আর এরই মাধ্যমে দুর্নীতির সুযোগ কমে আসবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল মোঃ হাফিজুর রহমান, বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্ম-পরিচালক মো: আক্তার হোসেন, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুন কুমার মন্ডল। তথ্য অধিকার বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর খুলনা জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com