শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

করোনায় আক্রান্ত হলেন বারাক ওবামা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার রাতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি নিজেই একথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে গত রোববার মধ্যরাতে দেওয়া এক বার্তায় সাবেক প্রেসিডেন্ট ওবামা জানান, আমি করোনা পজিটিভ। কয়েকদিন ধরে আমার খুসখুসে কাশি ছিল। তারপরই নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখনো ভাল বোধ করছি। মার্কিন নাগরিকদের করোনাভাইরাসের টিকা নিতে উৎসাহিত করে তিনি লেখেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। টিকার বুস্টার ডোজও নিয়েছে। আপনি যদি ইতোমধ্যে টিকা না নিয়ে থাকেন তবে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবুও টিকা নিন। টুইটে ওবামা আরো জানান, তার স্ত্রী ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে। সাবেক এই ডেমোক্যাটিক প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে সিএনএন বলছে, শীত মৌসুমের বেশিরভাগ সময় হাওয়াইতে কাটিয়ে স¤প্রতি ওয়াশিংটন ডিসিতে ফেরেন ৬০ বছর বয়সী বারাক ওবামা। মূলত ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পরই করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com