রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক সবুজ গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় র‌্যাব-৬ এর অভিযানে উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজকে (৪৫) গ্রেফতার করেছে। তিনি কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। শনিবার (৩০ সপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা র‌্যাব-৬ এর এএসপি নাজমুল হাসান জানান-তার নেতৃত্বে র‌্যাব-৬ এর ১০ জন সদস্য এ অভিযান পরিচালনায় অংশ নেয়। এমএ সবুজ হাকিমের এর বিরুদ্ধে একাধিক নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামী হওয়ায় তাকে কলারোয়ার কোল্ডষ্টোরের সামনে থেকে শনিবার বেলা ২টার দিকে গ্রেফতার করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-র‌্যাব গ্রেফতারকৃত এমএ হাকিম সবুজকে থানায় হস্তান্তর করেছে। সে একাধিক নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামী। রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com