মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মোয়াজ্জিন ইন্তাজ আলী আর নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোয়জ্জিন মোঃ ইন্তাজ আলী সরদার মূত্যু বরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি নূরনগর ইউনিয়নর নূরনগর গ্রামের মৃত সুবাহান আলী সরদার এর পুত্র। পারিবারিক সূত্রে জানা যায় তিনি বার্ধক্য জনিত কারণে অসুস্থ অবস্থায় তার নিজ বাসভবনে গতকাল ২ অক্টোবর সোমবার সকাল ৬ টায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি তার কর্মময় জীবনে তিন যুগের বেশি সময় ধরে নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে এসেছেন। গতকাল সোমবার জোহর নামাজ বাদ নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠ প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আলেম ওলামায়ে কেরামগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসল্লী বৃন্দের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ ফজলুল করিম। প্রবীণ এই মোয়াজ্জিনের মৃত্যুতে জানাজা নামাজে উপস্থিত মুসল্লীবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ অত্র এলাকায় মানুষের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com