মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গতকাল বিকালে শহরের কামালনগর এলাকায় একটি বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধু শহরের কামালনগর এলাকার আদম আলী সরকারের মেয়ে তাছলিমা খাতুন (২৫)। নিহতের মা আয়েশা জানান, স্থানীয় এলাকায় বেকার যুবক মাকসুদুল হক সোহানের সাথে মেয়ে তাছলিমার বিবাহ হয়। ১১ দিন আগে তাদের ডিভোর্স হয়েছে। এর পরেও সোহান তাকে হত্যা করার হুমকি দিয়ে আসছিল। গত ২ দিন আগে তাছলিমা নিখোঁজ ছিল। এ বিষয়ে পরিবারে পক্ষ থেকে সদর থানায় একটি জিডি করা হয়েছে। আজ জানতে পারি বাঁশ বাগানে মেয়ের লাশ পড়ে আছে। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: নজরুল ইসলাম দৃষ্টিপাতকে জানান, স্থানীয়দের মাধ্যমে বিকালে জানতে পেরে একটি বাগান থেকে তাছলিমার গলা কাটা গলিত লাশ উদ্ধার করি। ২ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। ধারনা করা হচ্ছে তার স্বামী তাকে হত্যা করেছে। লাশ সুরাত হাল করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত আসামীকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com