মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্রহ্মরাজপুর ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ‘মা’ ফাউন্ডেশনর উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠিত। “কাঙ্খিত শিক্ষা পেতে যেমন শিক্ষক চাই, শিক্ষক সংকট ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশন’র আয়োজনে ডি.বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে ‘মা’ ফাউন্ডেশন’র চেয়ারম্যান বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ডি.বি ইউনাইটেড হাই স্কুলের আয়োজনে আলোচনা সভা ও ‘মা’ ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল তার বক্তব্যে বলেন, “শিক্ষকরা মানুষ গড়ার কারিগর এবং এই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে মা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধনা দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। প্রতিবছরে বিশ্ব শিক্ষক দিবসে ‘মা’ ফাউন্ডেশন শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ উৎসাহ বাড়াতে তাদেরকে সংবর্ধনা দিয়ে থাকে। তারা উৎসাহিত হলে উন্নত শিক্ষা ব্যবস্থায় অনুপ্রাণিত হবে। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতি, ধুলিহর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বাবু দীপক কুমার মল্লিক, ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু, সুকুমার সরকার, আবুল হাসান প্রমুখ। ”বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘মা’ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি শিক্ষকদের শুভেচ্ছা উপহার ও ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ডি.বি ইউনাইটেড হাই স্কুলের শিক্ষক ও সংবর্ধিত অতিথিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সহকারী শিক্ষক রমেশ সরদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com