রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত ৮৫৫ মৃত ৮ জন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা কোন ভাবে কমানো যাচ্ছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দিন পার হলে নতুন নতুন ব্যক্তিদের নাম ডেঙ্গুর ডায়রিতে যুক্ত হচ্ছে। শুধু তাই নয় অনেকের আবার না ফেরার দেশে পাড়ি জমাচ্ছেন। এবার ডেঙ্গুর প্রভাব ব্যাপক বিস্তার করলেও সরকার ও স্বাস্থ্য বিভাগের পক্ষে তেমন কার্যকর পদক্ষেপ গ্রহন করতে দেখা যায়নি। তবে ডেঙ্গু সংক্রমন কমাতে জন সচেতনতার কোন বিকল্প নেই। গতকাল আরো এক জনের ডেঙ্গু মৃত্যু হয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপির ফরিদপুর গ্রামের মৃত শাহাবুদ্দীন পুত্র গোলাম হোসেন (৫০) জানাগেছে, ঐ ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর ডেঙ্গুর আক্রান্ত হয়ে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মৃত সংখ্যা দাড়ালো ৮ জনের এবং আক্রান্ত সংখ্যা ৮৫৫ জন, এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৩ জন, রিফার করা হয়েছে ৮৫ জনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com