রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেনসিডিল সহ আটক ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় ৬৫ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক কলারোয়া উপজেলার দামুদরকাটি গ্রামের মৃত মোফাজ্জল আলীর পুত্র মাদক ব্যবসায়ী সফিজুল ইসলাম(৪০)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কলারোয়া অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশের একটি টিম গতকাল রাতে কলারোয়া ব্রজবাকস এলাকায় অভিযান চালায়। এসময় জনৈক সামছুরের কৃষি জমির দক্ষিন পাশে ব্রজবাকস টু সোনাবাড়িয়া গামী পাকা রাস্তার উপর হইতে ৬৫ বোতল অবৈধ ফেন্সিডিল সহ আসামী সফিজুলকে আটক করে। আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এই তথ্য নিশ্চিত করে বলেন, জেলার সকল এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com