রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিন: অধ্যক্ষ আবু আহমেদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
Exif_JPEG_420

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিবেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতিক বিজয়ের লক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আ’লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। জেলা আ’লীগের সহ সভাপতি, জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাতবারের নির্বাচিত সভাপতি (সাবেক) ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-০২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ শনিবার বিকাল ৫টায় সদরের লাবসা ইউনিয়নের মাগুরা বৌ-বাজার এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় তিনি মাগুরা বৌ-বাজারের বিভিন্ন চায়ের দোকান, মুদি দোকান সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও পথচারীসহ সাধারণ মানুষের হাতে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট তুলে দেন। গণসংযোগ কালে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ, মন্দির নির্মাণ করেছেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর নির্মাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা জনগণের মাঝে তুলে ধরেন। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিককে বিজয়ী করতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি। গণসংযোগকালে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ইনতাজ আলী, জেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসান বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংবাদিক মেহেদী আলী সুজয়, বশির আহমেদ, নিয়ামুতর রহমান স্বপন, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, বাবলুর রহমান, স্থানীয় ইউপি সদস্য কামরুনেসা, যুবনেতা শেখ ফিরোজ হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগি অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com