বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়া স্কুল সীমানা প্রাচীর কাজে বাধাঁ,দপ্তরিকে মারপিট ॥ থানায় অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

ডুমুরিয়া প্রতিনিধি ॥ খুলনা ডুমুরিয়া উপজেলার আরশ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধাঁ ও দপ্তরিকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ করেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুস সামাদ। গত শনিবার সকাল ১০ টায় ঐঘটনা ঘটে। অভিযোগে উল্লেখ করেছেন, সরকারি নির্দেশ মোতাবেক গত শনিবার সকাল ১০ টার দিকে শ্রমিক দিয়ে তাদের বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। এমন সময় উত্তর আরোশ নগর গ্রামের বাবর আলী সরদারের ছেলে মোঃ মনিরুল ইসলাম, জামান সরদার,জাকির সরদার, পূর্ব পরিকল্পিত ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশকরে সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধাঁ দেয়। এসময় সেন্টারিং কাজের বিভিন্ন মালামাল ভাংচুর করে ক্ষতিসাধন করে। এমনকি তারা গায়ের জোরে স্কুলের সম্পত্তিতে কাটা দিয়ে ঘেরা বেড়া দেয়। তখন স্কুলের দপ্তরি এভাবে জোর পূর্বক স্কুলে সরকারি জায়গায় ঘেরাবেড়া দেওয়ার কারণ জানতে চাইলে, স্কুলের বারান্দায় উঠে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে গুরুতর জখম করে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান বলেন, কমলমতি শিশুদের লেখা পড়ার করার সুবিধা বিবেচনা করে জমি মেপে আমরা সীমানা প্রাচীর দিচ্ছিলাম কিন্তু কতিপয় ব্যাক্তি নিজেদের সার্থসিদ্ধির জন্য শিক্ষা ধ্বংস করার পায়তারা সহ স্কুলটির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে যা আদৌও সমীচীন নয়। এদিকে মনিরুল ইসলাম জমিটির সীমানা তাদের নিজেদের সম্পত্তি বলে দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com