রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাটকেলঘাটায় অগ্নিকান্ডে দুটি দোকানে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

পাটকেলঘাটা প্রতিনিধি ॥ গতকাল গভীর রাতে পাটকেলঘাটা বাজারের দুটি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্রে জানাগেছে, পাটকেলঘাটার কালিবাড়ী রোডে বিকাশ, নগদ এজেন্ট ও কম্পিউটার দোকান ব্যবসায়ী এজাজ খাঁন ও পাশের দোকান শ্যামল ঘোষের দোকানে গত রবিবার গভীর রাতে অগ্নিকান্ড শুরু হয়। রাতে বাজারের নৈশ প্রহরীরা ডিউটিতে থাকাকালীন দেখতে পেয়ে উক্ত ব্যবসায়ীদের সংবাদ দিলে দোকান মালিকরা সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেন। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এদিকে পাটকেলঘাটা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। আগুন নিয়ন্ত্রনে এলে দোকানের ভিতর প্রবেশ করে দেখা যায় মালামাল ও নগদ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুটি দোকান থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com