মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

লেখাপড়ার পাশাপাশি বৃক্ষ রোপনের উৎসাহিত হতে হবে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় হাসিমুখ ও সেঞ্চুরি একাডেমির যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে। গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই স্লোগানকে সামনে নিয়ে গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে জেলা আলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং হাসিমুখ ও সেঞ্চুরি একাডেমির পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম তিনি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কালে বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ মানুষের প্রকৃত বন্ধু। লেখাপড়ার পাশাপাশি বৃক্ষ রোপনের উৎসাহিত হতে হবে। শুধু গাছ লাগালে চলবে না সঠিকভাবে পরিচর্যা করতে হবে। তবে সবুজ সাতক্ষীরা গড়ে তোলা সম্ভব হবে। অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার ডিএসবি আতিকুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার ও সদর সার্কেল মীর আসাদুজ্জামান, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, ডিআইওঅন শেখ ইয়াছিন আলম চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com