মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় র‌্যালী, আলোচনা সভা,কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শ্রমিকলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগের আয়োজনে গতকাল বেলা ১১ টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ ছাইফুল করিম সাবুর সভাপতিত্বে শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় পতাকা, শ্রমিকলীগের পতাকা উত্তোলন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আলীগের সাধাঃ সম্পাদক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আলীগের সহ-সভাপতি শেখ শাফি আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধাঃ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা মহিলা আলীগের সাধাঃ সম্পাদক জোৎস্না আর, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বিকাশ চন্দ্র দাশ, সাহাঙ্গীর হোসেন সাহীন, পৌর শ্রমিক লীগের মোঃ জহর আলী, রমজান আলী মো.সহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, ফজর আলী সবুজ, মোঃ কবিরুল ইসলাম কবির, শেখ আজাদ আলী, মনজুরুল, শহিদুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, শেখ মোকসুর রহমান, সাইফুল ইসলাম, মাসুম বিল্লাহ, মিলন হোসেন, মিজানুর রহমান, বাবলু কারিকর সহ জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সকল নেতা কর্মীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি। এসময় জাতীয় শ্রমিক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর পূর্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com