রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার আয়োজনে গতকাল শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ থেকে বাদ জোহর ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সমালোচনা করেন। পাশাপাশি ইসরাইলি পন্য বয়কট করার জন্য সকলকে আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মুহাদ্দীস মোস্তফা শামছুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা জাহিদুল বাশার, আলহাজ্ব নুরুন্নবী, দ্বীনি সংগঠন জেলা সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি গাজী মো: আসাদুল্লাহ, একাডেমী রেফায়ী জামে মসজিদের খতিব মুফতী দিদারুল ইসলাম প্রমুখ। এর পূর্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় বিপুল সংখ্যক মুসল্লীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারী প্রভাষক ডা: কাজী মো: ওয়েজ কুরণী। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com