মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচি মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় র‌্যালি আলোচনা সভা, মহড়া সহ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত হয়েছে। “অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি “এই স্লোগানকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাশরুবা ফেরদৌস। তিনি বলেন, দুর্যোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে সকলে প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। দুর্যোগের খবর পেলে সকলকে সতর্ক থাকতে হবে। দুর্যোগের আভাস পেলে স্থানীয় জনপ্রতিনিধি মাধ্যমে এলাকায় ব্যাপক সচেতনামূলক প্রচার করতে হবে। আগে আগের তুলনায় এখন দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেক কমে গেছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল আমিন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ক কর্মকর্তা, মোঃ আব্দুল বাসেত, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com