মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

‘শহর বন্দর গ্রাম জনপদ সর্বত্র উন্নয়নের ছোঁয়া’ বাঁশদহে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠনে- এমপি রবি।

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

মোঃ অহিদুজ্জামান লাভলু বাঁশদহা থেকে॥ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের মির্জানগর দাখিল মাদ্রাসার নব নির্মিত চার তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১ টায় মির্জানগর দাখিল মাদ্রাসার সভাপতি ও সাতক্ষীরা জেলা জজ কোর্টের পি পি এ্যাড. আব্দুল লতিফের সভপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বক্তব্যকালে এমপি রবি বলেন, ‘শহর বন্দর গ্রাম প্রত্যন্ত জনপদসর্বত্র আ,লীগ সরকারের উন্নয়নের প্রতিচ্ছবি’। এমপি রবি আরো বলেন, শিক্ষা স্বাস্থ শিল্প বানিজ্য বিদ্যুত যোগাযোগব্যবস্থা রাস্তাঘাট সব কিছুরই ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ,লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ, শিক্ষাসহায়ক প্রকল্প কর্মকর্তা জাহিদ হাসান,সদর উপজেলা আ,লীগের সহ সভাপতি আলহাজ্ব আনছার আলী।এ ছাড়া বক্তব্য রাখেন মির্জনগর দাখির মাদ্রাসার সুপার মাওঃ জালল উদ্দিন, বাঁশদহা ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সবুজ। অত্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রভাষক অহিদুজ্জামান লাভলু, প্রভাষক আমিনুল হাসান রাসেল,ইউনিয়ন যুবলীগের সা. সম্পাদক ও ইউপি সদস্য খোরশেদ আলম রিপন, ১ নং ওয়ার্ড আ,লীগের সভাপতি সাইদ হোসেন মুকুল,আবু রায়হান , মশিউর রহমান, জুলফিকার আলী সহ ইউনিয়ন আ,লীগ ,যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য আহসানউদ্দীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com