মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিকা পুর দাখিল মাদ্রাসায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ “আপনার নাগালেই পরিচ্ছন হাত“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল কালিগঞ্জের কালিকাপুর সিদ্দীকিয়া দাখিল মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বেলা সাড়ে ১১ টায় ব্রাক ওয়াশ কর্মসূচি এর আয়োজনে দিবসটি উপলক্ষে মাদ্রাসা সুপার মাওঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও শরীর চর্চা শিক্ষক হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ খুলনার প্রখ্যাত ওয়াজিন আলহাজ্ব মাওঃ আবু আইয়ুব আনসারী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক প্রতিনিধি জি এম, আঃ মাজেদ , আঃ হাকিম, বাবু বিষ্ণুপদ কর্মকার মাওঃ মামুন আর রশীদ প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন জীবাণু ধ্বংস করতে হলে হাত ধোয়ার কোন বিকল্প নেই। আমরা যে অবস্থায় যে জায়গায় থাকি না কেন খাবার গ্রহণ করার আগে অবশ্যই হাত পরিষ্কার করতে হবে । স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়া প্রয়োজন। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল প্রদর্শন করেন শিক্ষিকা জোছনা রানী মৃধা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com