মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

এসএম জাকির হোসেন, শ্যামনগর থেকে॥ শ্যামনগর উপজেলার ভূরুলিয়াতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীদের জন্য সরকার কতৃক গৃহীত দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে নানাবিধ প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ অক্টোবর সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চত্বরে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদের কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রিতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, অত্র ইউনিয়নের হাজার হাজার শেখ হাসিনা সরকারের উপকারভোগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমূল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন লাভলু প্রমুখ। এ সময় বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামীলীগ সরকারের আমলে যত উন্নতি হয়েছে অন্য কোন সরকারের আমলে এত উন্নত হয়নি। এই সরকারের আমলে একটি শিশুর গর্ভাবস্থা থেকে শুরু করে একজন প্রবীণ মানুষ পর্যন্ত বিভিন্ন স্তরের সরকারী প্রকল্পের মাধ্যমে অনুদান পাচ্ছেন। মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য সকলের নিকট দোয়া চান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com