সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা পৌরসভার মুনজিতপুর আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

মীর আবু বকর ॥ সাতক্ষীরা পৌরসভার আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১০ টায় শহরের মুনজিতপুর এলাকায় ফিতা কেটে ও দোয়া মাধ্যমে আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। এসময় তিনি বলেন, সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের জন্য বিভিন্ন রাস্তার উন্নয়ন করা হচ্ছে। পৌরসভার সকল এলাকায় চিহ্নিত করে সমস্যাপূর্ণ রাস্তা ও ড্রেনেজের কাজ চলছে। ইতিমধ্যে অনেক রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। সকলের সার্বিক সহযোগিতা থাকলে নান্দনিক বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সংরক্ষিত কাউন্সিলর নুরজাহান, পৌরসভা নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী আখতারুজ্জামান তপু, মোঃ মাহব্বত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সাতক্ষীরা পৌরসভা নিজস্ব অর্থায়নে শহরের মুনজিতপুর মিজান টিউবওয়েল বাড়ি হইতে মুজিবারের বাড়ি পর্যন্ত ২৪৫ মিটার রাস্তা ২৩ লক্ষ্য টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com