শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনার নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্ধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

খুলনা প্রতিনিধি ॥ খুলনার রুপসা নদী, ভৈরব ও আতাই নদীতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্ধ করে পুড়িয়ে বিনষ্ট করেছে জেলা,প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় কোস্ট গার্ড ও নৌও পুলিশ। ইলিশের নিরাপদ প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন,ক্রয় বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। তাই সরকারি নির্দেশ বাস্তবায়নের লক্ষে খুলনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্দেগে মোবাইল কোট পরিচালনা করেন। গত ১৭ অক্টোবর মধ্য রাতে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর আলিফ,জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয়ের সহকারী সচিব মল্লিকা রানী মল্লিক। জানাগেছে, গত বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানে নির্দেশিত ২২ দিনে ৫২ শতাংশ মা ইলিশ ডিম ছাড়তে সক্ষম হয়।যার ফলে ৮ লক্ষ ৫ হাজার ১১৫ কেজি ডিম উৎপাদন হয় যা থেকে ৪০ হাজার ২৭৬ কেজি জাটকা ইলিশ পাওয়া যায়। বর্তমান ইলিশ আহরণ বন্ধ থাকলেও বাজারে ক্রয় বিক্রয় হতে দেখা যাচ্ছে। তবে দাম বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com