রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক কলহের জের ধরে লোহার শাবল দিয়ে স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা করেছে পাষান্ড স্বামী। বুধবার (১৮ ই অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার ৯ নং হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী মুজিবুর রহমান (৩৫) কলারোয়া পৌর সদরের কলেজ পাড়ার গদখালী গ্রামের ইমান আলীর ছেলে। নিহত রানু বেগম (৩০) রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলী সরদারের কন্যা। নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, ভগ্নিপতি মুজিবুর রহমান তাদের বাড়ীর পাশে মায়ের নির্মাণ করে দেওয়া বাড়িতে থাকতো। তাদের ১০ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। ভগ্নিপতি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। ঠিক মত কাজ কর্ম না করায় তাদের মধ্যে সংসারে অভাব অনাটনের কারণে ঝামেলা চলছিল। এরই জের ধরে বুধবার সকালে ৭ টার দিকে পারিবারিক কলহের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে লোহার শাবল দিয়ে আমার বোন রানুর মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যায় মুজিবুর। এতে রানু চিৎকার করতে থাকলে পাশের লোকজনের মাধ্যমে জানতে পেরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: মোঃ তানভীর জামান জানান রানু বেগমের মাথার পিছনের দিকে আঘাত করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, লাশটি উদ্ধার পূর্বক মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com