মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ৬ টি গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ সহযোগীতায় ১টি সহ এলজিইডি’র বাস্তবায়নে কইঝ জওউচ প্রকল্পের আওতায় ৯কোটি৩৮ লক্ষ ৩হাজার ৮৪৭ টাকার ৫ টি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৮ অক্টোবর বুধবার বেলা ১২ টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ডিজিটাল সংযোগ স্থাপন (ইন্ডিসি) প্রকল্পের আওতায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার, কইঝ জওউচ প্রকল্পের আওতায় ২৯৫০ মিটার জাদা হাট-কালিন্দী নদী সড়ক নির্মান, ৮৫০ মিটার মুন্সিগঞ্জ হাট সড়ক রাস্তা নির্মান, ১২৫০ মিটার নকিপুর জিসি-কালিগঞ্জ ভায়া নূরনগর (শ্যামনগর অংশ) সড়ক নির্মাণ, ৯১০ মিটার নাজিরমোল্লা-ধুমঘাট ঈদগাহ সড়ক নির্মান, মেরামত ও সংরক্ষণ এর অধীনে ৯ কোটি ৮৯ লক্ষ ৯ হাজার ৪ টাকার গ্রামীণ সড়ক নির্মান উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় তিনি গ্রামীণ সড়ক উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, কৈখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম, নূরনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি জিএম গোলাম মোস্তফা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com