শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা সদর থানা পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিল, গাজা, ইয়াবা সহ আটক ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় ১০ বোতল ফেনসিডিল ৩০০ গ্রাম গাজা ২৪ পিচ ইয়াবা ট্যাবলেট ৯ পিচ ট্যাপেন্টল ট্যাবলেট সহ ৪ জন কে আটক করা হয়েছে। জানাগেছে, গতকাল শহরের পলাশপোল পাসপোর্ট অফিস এলাকা থেকে উম্মে কুলসুম ওরফে টুম্পা (২২) কে ৮ বোতল ফেনসিডিল সহ আটক করে। সে শ্যামনগর মো: হাবিবার মেয়ে। অপর দিকে গতকাল সদরের থানাঘাটা তুষের মিলের সামনে থেকে মো: রিপন সরদার (২৭) কে ৩০০ গ্রাম গাজা সহ আটক করে। সে তালতলা গ্রামের মিজানুর রহমানের পুত্র। অপরদিকে গতকাল বিকালে শহরের ইটাগাছা থেকে মো: আশরাফুল গাজী (২২) কাছ থেকে ২৪ পিচ ইয়াবা ৯ পিচ ট্যাপেন্টেল ট্যাবলেট সহ আটক করে। সে ইটাগাছা পশ্চিম পাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র। অপরদিকে সদর থানা পুলিশের অভিযানে সদরের শ্রীরামপুর তেতুলতলার মোড়ে রাস্তার উপর থেকে মো: আবুল হাসান (৩৯) কে ২ বোতল ফেনসিডিল সহ আটক করে। সে বৈচনা গ্রামের মো: আব্দুর রউফ সরদারের পুত্র। আটককৃত আসামীদের বিরুদ্ধে সদর থানার পৃথক মামলা সহ আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com