মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মাদক সহ বিভিন্ন মামলায় ৩ আসামি গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় থানা পুলিশের অভিযানে মাদক সহ বিভিন্ন মামলায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানার একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ও মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক মামলার আসামী উপজেলার কালমেঘা (কল্যানপুর) গ্রামের শেখ আশরাফ হোসেনের পুত্র ওমর ফারুক (২২), খলিসাবুনিয়া গ্রামের মৃত সৈয়দ আলী গাজীর পুত্র মোঃ আকছেদ গাজী (৫৫) ও মথুরাপুর গ্রামের রনজিৎ মন্ডলের পুত্র বিশ্বজিৎ মন্ডল (২২)কে গ্রেফতার করা হয়। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। একই সাথে জেলা পুলিশ সুপার এর নির্দেশনানুযায়ী মাদক নির্মূলে শ্যামনগর থানা বদ্ধপরিকর। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ইয়াবা ট্যাবলেট সহ ১ জন এবং অন্যান্য মামলায় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মোট ৩ জনকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com