মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে গাঁজাসহ ফয়সাল গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ ফয়সাল হোসেন নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ অক্টোবর বুধবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা টিমের সদস্যরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া গ্রামের মোঃ কওছার আলীর পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল হোসেন (২৭)কে গ্রেপ্তার করে। বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে.বিএন মোঃ মুনতাসির ইবনে মহাসীন স্বাক্ষরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। এতে তিনি জানান, বুড়িগোয়ালিনী খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও ২ টি মোবাইল (বাটন ও অ্যান্ড্রয়েড) সহ ফয়সাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, কোস্টগার্ড কর্তৃক গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারপূর্বক থানায় প্রেরণ করেছে। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com