রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটা বিএনপি নেতা মোকছেদ আলীর ইন্তেকাল ঃ দাফন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট্য ব্যবসায়ী কুলিয়া ইউনিয়নের পুষ্পকাঠি গ্রামের মোকছেদ আলী ওরফে খোকা (৬৭) শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। গতকাল বাদ জোহর পুষ্পকাঠি ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারীক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের পারিবারীক সূত্রে জানায় একমাস বারদিন পূর্বে তিনি সড়ক দূর্ঘটনায় মাথায় আঘাত পেলে সেই থেকে তিনি সাতক্ষীরা সহ ঢাকায় চিকৎসায় ছিলেন। মাথায় রক্ত ক্ষরন ও জমাট বাধার চিকিৎসা চলছিল। মৃত্যুর খবরে মরহুমের বাড়ীতে যেয়ে সমবেদনা জানান ও জানাযায় অংশ নেন আ’লীগ নেতা চেয়ারম্যান আসাদুল হক, বিএনপি নেতা মহিউদ্দীূূন সিদ্দিকী মাছুম বিল্লাহ, হাসান সরাফি, শহিদুল ইসলাম, রিয়াজুল মোল্ল্যা, এম শাহানা, সাফায়েত হোসেন বাচ্চু, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, গোলাম রসুল খোকন, রুহুল আমীন, রুহুল কুদ্দুস খোকন, আকবর আলী, হীরন কুমার, সোহাগ হোসেন, হাসান গাজী, ফিরোজ হোসেন তুহিন, মুসফিকুর রহমান সৈকত, তাছকিন হোসেন শাওন, স্থানীয় মেম্বর গোলাম রব্বানী প্রমুখ। মরহুমের দুই পুত্র শাহীন ও তুহিন পরিবারকে সমবেদনা জানানো ও জানাজায় অংশ গ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com