রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় বক মাছরাঙা ডাহুক সহ মাছ খেকো পাখি নিধন চলছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় মাছখেকো পাখি নিধন যজ্ঞ শুরু হয়েছে। মাছের দেহে ভারতীয় ”ফিরফিডাল” নামক উকুন নাশক দিয়ে মাঠে ঘাটে পাখি চারণ ভূমিতে রেখে দেওয়া হচ্ছে। আর খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ানো পাখিরা বিষ মেশানো মাছ খেয়ে টালমাটাল হয়ে পড়ে। এ সময় অসাধু পাখি শিকারীরা বিষ ক্রিয়ায় আক্রান্ত পাখি ধরে জবাই করে। যাতে পাখির মাংস বেশী বিষাক্রান্ত না হয়,তার জন্য দ্রুত জবাই করা পাখির নাড়িভূড়ি অপসরণ করে ফেলে হয়। বর্ষা মৌসুম শুরু হলে খাল বিল নালা ডোবা এবং রোপন করা ধান ক্ষেতে মলা ঢেলা সহ নানা জাতের মাছ ঘুরে বেড়ায়। এই মাছ খাওয়ার জন্য বক, মাছরাঙা, ডাহুক সহ নানা জাতের মাছ খাওয়া পাখির আগমণ ঘটে জলাভূমিতে। আর অসাধু শিকারীরা পাখি চারণ ভূমিতে বিষ দেওয়া মাছ রেখে পাখি শিকারে মেতে উঠেছে। অসাধু শিকারীদের বাড়িতে মহানন্দে পাখির সুস্বাদ মাংস খাওয়ার আনান্দ জমে উঠেছে। পাখির সুস্বাদু মাংস খাওয়া দেখে নতুন নতুন পাখি শিকারীর আর্বিভাব ঘটছে। তাই সমগ্র কলারোয়ার গ্রামে গ্রামে চলছে পাখি নিধন যজ্ঞ। এলাকার সচেতন মহল এভাবে পাখি নিধন বন্ধের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com