শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা কাঠিয়া সরকার পাড়ায় ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

মীর আবু বকর ॥ সাতক্ষীরা পৌরসভার আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১০ টায় শহরের কাঠিয়া সরকার পাড়ায় পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। তিনি ফিতা কেটে আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করেন। এসময় বলেন, সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের জন্য বিভিন্ন রাস্তার উন্নয়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার সকল সমস্যাপূর্ণ রাস্তা ও ড্রেনেজের কাজ করা হবে। সকলের সার্বিক সহযোগিতা থাকলে নান্দনিক বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত কাউন্সিলর নুরজাহান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শহিদুর রহমান, সাংবাদিক আছাদুজ্জামান, পৌরসভা সহকারি প্রকৌশলী আখতারুজ্জামান তপু, মোঃ মাহব্বত হোসেন, সাগর দেবনাথ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সাতক্ষীরা পৌরসভা নিজস্ব অর্থায়নে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের লালটু ভাইয়ের বাড়ি হইতে কাশেম ভাইয়ের বাড়ি পর্যন্ত ২০০ মিটার আরসিসি ঢালাই রাস্তা ১৫ লক্ষ ২১ হাজার টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com