মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নওয়াবেঁকীতে নবনির্বাচিত বাজার ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার আটুলিয়ার নওয়াবেঁকী বাজারে নবনির্বাচিত বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২১ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় নওয়াবেঁকী চাঁদনী বাজার প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র বাজারের সকল ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নবনির্বাচিত বাজার ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিড়ালক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ একরামুল কবীর এর সভাপতিত্বে ও মোল্লা জামাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, আটুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আটুলিয়া ইউনিয়ন সিপিপি লিডার মোঃ আবির হোসেন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিএম সালাউদ্দিন, সদস্য মোঃ মারুফ বিল্লাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, নওয়াবেঁকী খাদ্য গুদাম এর ভার প্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, ইউপি সদস্য আখতারুজ্জামান লিটিল, ইউপি সদস্য মোশাররফ হোসেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম সহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com