মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ওসি আবুল কালাম আজাদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। গতকাল ২২ অক্টোবর রবিবার তিনি উপজেলার নূরনগর সার্বজনীন দূর্গা মন্দির এবং ভারত সীমান্তবর্তী দুরমুজখালি দূর্গা মন্দির সহ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং দর্শনার্থী-দুর্গাপূজা কমিটি সহ অন্যান্যদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি পূজা মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গেই সকল পূজা মন্ডপে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সরকারি সকল নিয়ম মেনে আপনারা উৎসব উদযাপন করবেন। এই উৎসবে প্রশাসন ও এলাকার সর্বস্তরের মানুষের সর্বাত্বক সহযোগিতায় শারদীয় দূর্গাপুজা সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। এসময় উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই খবির হোসেন, নূরনগর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, নূরনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি জিএম গোলাম মোস্তফা, দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক এস এম জাকির হোসেন, ইউপি সদস্য মোঃ রেজাউল করিম দোলনা, ইউপি সদস্য গাজী আব্দুস সামাদ সামিদ, নূরনগর বাজার দুর্গা মন্দিরের সভাপতি শিক্ষক সুশান্ত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সাংবাদিক পলাশ দেবনাথ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com