রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়রায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রা উপজেলার দেয়াড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ টি বসতঘর ও ১ টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় অন্তত ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটের দিকে দেয়াড়া গ্রামের বাবলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,মাঝ রাতে আগুন আগুন বলে চিৎকার শুনে ছুটে আসেন তারা। স্থানীয়রা প্রথমে ফায়ার সার্ভিসেকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসতে দেরি করায় তারা কলস ও বালতিতে করে পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম ঘটনা স্থলে পৌঁছায় কিন্তু তাদের মেশিন কাজ না করায় কিছুই করতে পারিনি ফায়ার সার্ভিসের লোকজন। এরমধ্যই বাবলুর রহমানের ২ টি বসতঘর ও ১ টি রান্নাঘর এবং পার্শ্ববর্তী বাবলুর রহমনের চাচাতো ভাই ফারুক হোসেনের ১ টি বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। কয়রা ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল আহাদ বলেন, ৯৯৯ এর মেসেজ পেয়ে ঘটনাস্থলে রওনা হই। মেইন রোড থেকে ভিতরের রাস্তায় যেতে আমাদের অনেক সময় লেগে যায়। আমাদের গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেয়ে দেখি সব পুড়ে গেছে। পাশের ময়লা পানিতে মোটর সেট করায় পাম্প আটকে যায়। তবে রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com