রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইয়াবাসহ এক আসামীসহ গ্রেফতার-২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন ও নিয়মমিত মামলার আরেক আসামীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরা সদর থানার বকচরা গ্রামের মৃত জমাত আলীর ছেলে ইব্রাহিম খলিল (২৮) এবং উপজেলার কাঁদপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে নিয়মিত মামলার আসামী তবিবর রহমান তবি (৪৮)। থানা সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং থানার অফিসার ইনচার্জ জনাব মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ওই সময় পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইব্রাহিম খলিলকে এবং নিয়মিত মামলা আসামী তবিবার রহমানকে গ্রেফতার করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেলন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com