মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্রহ্মরাজপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

মোঃ ইমরান হোসেন ব্রহ্মরাজপুর থেকে ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছে। (২৭ই অক্টোবর) শুক্রবার দুপুর ১২ টার দিকে আশাশুনি- সাতক্ষীরা সড়কে মানিক তলার মোড় সংলগ্ন কালের ডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক শেখ মোয়াজ্জেম হোসেন(২২) সাতক্ষীরা সদর উপজেলার দহখুলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে ও মোটরসাইকেল আরোহী মাহিম হোসেন(২২) খুলনার বয়রা থানার নাফিস হোসেনের ছেলে। নিহতের আত্মীয় শেখ রিপন হোসেন জানান, তারা সম্পর্কে আপন মামাতো ও ফুফাতো ভাই। একই পরিবারের দুই জনের এই আকস্মিক মৃত্যু মানতে পারছে তাদের পরিবার এলাকায় শোকের ছায়া নেমেছে। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাসান রহমান দৃষ্টিপাতকে ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি লোকাল বাস ৮৫২ ও আশাশুনিগামী একটি মোটরসাইকেল১৩-৬২০৪ মুখোমুখি সংঘর্ষে এঘটনা ঘটেছে।গুরুতর আহত অবস্থায় শেখ মোয়াজ্জেম ও মাহিম হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাত্ক্ষণিক বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় লোকাল বাসটিকে৮৫২ জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com