মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা পলাশপোলে ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা পলাশপোলে আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১০ টায় শহরের দক্ষিণ পলাশপোল পাসপোর্ট অফিস সংলগ্ন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। এসময় তিনি বলেন, দেশের অন্যান্য পৌরসভার ন্যায় সাতক্ষীরা পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে পৌর এলাকার রাস্তা ড্রেন সহ বিভিন্ন কাজ করা হচ্ছে। কিছুদিনের মধ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় দৃশ্যমান উন্নয়ন উপলব্ধি করতে পারবেন। সাতক্ষীরা পৌরসভা আর পিছিয়ে থাকবে না। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল করিম, সহকারি প্রকৌশলী মোঃ কামরুল আক্তার তপু, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, জেলা নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রাক্তণ জেলা স্কাউটস্ কমিশনার আশরাফ উদ্দীন, প্রাক্তণ সহকারী তথ্য অফিসার লতিফুন্নাহার, আশরাফ খান শফি, পৌরসভার কার্য সহকারী আব্দুল মোতালেব, জাহিদ হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য দক্ষিণ পলাশপোল নূর মহলের সামনের আলতাপের বাড়ির হতে খোকনের বাড়ি পর্যন্ত পৌরসভার সহযোগিতায় ও এডিপির অর্থায়নে ৮০ মিটার রাস্তা প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।দোয়া পরিচালনা করেন পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com