শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় পূর্ব শত্র“তার জের ধরে ১ ব্যক্তিকে কুপিয়ে জখম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় পূর্ব শত্র“তার জের ধরে ১ ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি গতকাল দুপুরে শহরের অদূরে বকচরা পশ্চিম পাড়ায় ঘটে। গুরুতর আহত নজরুল ইসলাম বকচরা গ্রামের মোনতাজ মল্লিকের পুত্র। আহতের ভাই আইয়ুব আলী মল্লিক জানান, তার ভাই গতকাল দুপুরে জুম্মার নামাজ আদায় শেষে মোটর সাইকেল করে নিজস্ব সমিলে যাচ্ছিল। পথিমধ্যে পাশ্ববর্তী বাগানে ওৎপেতে থাকা মুনছুর আলী তাকে মাথায় বাড়ি মেরে ফেলে দেই। পরে সে পড়ে গেলে দা দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কোপ মারে এ সময়ে তার হাকচিৎকারে রাজ্জাক ও মিঠু তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা খুবই আশংকাজনক। এ বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের কর্তব্যরত ডাঃ আহমাদ হোসেন জানান, আহত নজরুল ইসলামকে বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com