মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বর্ণাঢ্য আয়োজনে কালিগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

কালিগঞ্জ বুরো ॥ সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যে সামনে রেখে কালিগঞ্জে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ নভেম্বর বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ও উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলীর সভাপতিত্বে উপজেলা সমবায় সরকারী পরিদর্শক রমেন্দু বাছাড় ও আব্দুর শুকুর খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালীগঞ্জ ব্যুরো সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, মোঃ আলমগীর হোসেন, আল নুর আহমেদ ইমন, মোঃ ফজলুল হক, মোহাম্মদ মাসুম, মিশন মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সহ কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমিতির কর্মকর্তা, কর্মচারী, সুধী ব্যক্তি সাংবাদিক প্রমূখ। এ সময় কালিগঞ্জ উপজেলা সমবায় বিভাগের পক্ষ থেকে আগত সমিতির কর্মকর্তাদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্র্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com