স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় নাশকতার মামলায় বিএনপি জামাতের ১৩ নেতা কর্মীকে আটক করা হয়েছে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একের পর এক আটক করে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ২ জন, কলারোয়া থানায় ২ জন, তালা থানায় ১ জন। কালিগঞ্জ ৪ জন ও শ্যামনগর থানায় ৩ জন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ডিআইওঅন শেখ ইয়াছিন আলম চৌধুরী এ তথ্য নিশ্চত করে বলেন, আসামীদের বিরুদ্ধে সকল থানায় নাশকতা মামলা হয়েছে।