মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বলাবাড়িয়া মা. বিদ্যা. অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। অভিভাবক সদস্য ৪টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ২১৮ জন ভোটারের মধ্যে ২০৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন এবং একটি ভোট বাতিল হয়। প্রার্থী নবদ্বীপ সরকার (টিউবওয়েল প্রতীক) ১২৫ ভোট পেয়ে ১ম স্থান, সুশান্ত কুমার মন্ডল (বল) ১১০ ভোট পেয়ে ২য় স্থান, উত্তম কুমার মন্ডল (চেয়ার) ১০১ ভোট পেয়ে ৩য় স্থান ও ধর্মদাশ মন্ডল মোরগ) ৯১ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে অসীম কুমার সানা (ছাতা) ১৫ ভোট, গোবিন্দ লাল মন্ডল দোয়াত কলম) ৫৬ ভোট, দিপংকর কুমার মন্ডল (বই) ৮১, ধর্মদাশ মন্ডল (মাছ) ৮১ ও নির্মল চন্দ্র বাইন (হরিণ প্রতীক) ৭৩ ভোট পেয়েছেন। অপরদিকে অভিভাবক সদস্য (মহিলা) পদে ল²ীরানী সরকার বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন, প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার মুহাম্মদ হাসানুজ্জামান। নির্বাচন চলাকালে প্রধান শিক্ষক, পুলিশ বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com