শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা পৌরসভার ৩ কর্মচারীকে অপসারণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার : ঘুষ গ্রহণের অপরাধে সাতক্ষীরা পৌরসভার তিন কর্মচারীকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। অপসারণকৃতরা হলেন মো: হাবিবুর রহমান, মো. আব্দুল গফুর ও জাফরুল খান চৌধুরী শ্যাম্মু। পৌরসভার সূত্রে জানাগেছে অভিযুক্ত তিনজন কর্মচারী পৌরসভার মাস্টাররোলে (দৈনিক হাজিরা ভিত্তিক) কর আদায় শাখায় কর্মরত ছিলেন। গত ২৩ নভেম্বর পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতেতলা, কুখরালি, পারকুখরালি, মেজ মিয়ার মোড়, কাঠালতলাসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাড়ির মাপজরিপ করার সময় গ্রাহকদের নিকট থেকে অর্থ গ্রহণ করে। পরে ভুক্তভোগিরা পৌর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে পৌরসভার একটি টিম সরেজমিনে তদন্তে গিয়ে ঘটনার সত্যতা মেলে। সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: নাজিম উদ্দীন এই তথ্য নিশ্চিত করে বলেন, ঘুষ গ্রহণের দায়ে তিনজনকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com