মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ছদ্দবেশী বোরকা পরিহিত ১ জন পুরুষ জনতার হাতে আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় বেশ কিছুদিন পূর্বে কয়েকটি জায়গায় বোরকা পরা ছদ্দবেশী মহিলা রূপে কয়েকটি বাড়িতে চুরি সংগঠিত হয়েছিল। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর তৎপরতায় এবং স্থানীয়দের সহযোগিতায় বর্তমানে চুরি, ডাকাতি সহ মাদক অনেকটা নির্মূল হয়েছে। গতকাল ২৯ নভেম্বর বুধবার দুপুর ১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে বাদঘাটা গ্ৰামের দিকে একজন বোরকা পরিহিত ব্যক্তি হেঁটে যাওয়া দেখে স্থানীয়দের সন্দেহ হয়। সন্দেহের এক পর্যায়ে গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড়াতে বললে সে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে বাদঘাটা গ্রামের সাবেক মেম্বার মুজিবুর রহমান এর বাড়ির সামনে থেকে তাকে স্থানীয়রা আটক করে। আটককৃত ব্যক্তি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের আবুল হোসেন গাজীর পুত্র কামরুল ইসলাম (৪০)। জানাযায়, তার বিরুদ্ধে বিভিন্ন এলাকা থেকে চুরির অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাকে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানা অফিসার মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, চোর সন্দেহে গ্রামবাসী কামরুলকে আটক করে থানা পুলিশের হাতে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদ চলছে। অপরাধী হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com