শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জ মাস ব্যাপী আয়কর তথ্য ও সেবা মাস অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে উৎসব মুখর পরিবেশে মাস ব্যাপী আয়কর তথ্য ও সেবা মাস অনুষ্টিত হয়েছে। জন কল্যাণে রাজস্ব উন্নয়নের অক্সিজেন রাজস্ব, আয়করের সংস্কৃতি বাংলাদেশের উন্নতি’’ এই শ্লোগান’কে সামনে রেখে খুলনা কর অঞ্চলের অধীনে কালিগঞ্জ কর সার্কেল-১৬ অফিসে দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আয়কর তথ্য ও সেবা মাস শেষ হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জে পূর্ব নারায়নপুর অবস্থিত কর সার্কেল-১৬ (কালিগঞ্জ) অফিসের কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মাসের সকল দিনের ন্যায় গতকাল দিনব্যপী আয়কর তথ্য ও সেবা মাসের কার্যক্রম পরিচালিত হয়।তথ্য ও সেবা মাসে কর সার্কেল- ১৬ (কালিগঞ্জ) অফিসের কর পরিদর্শক পার্থ প্রতিম সাধু এর সার্বিক পরিচালনায় কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগরের সকল প্রকার চাকুরিজীবী ও ব্যবসায়ী পেশাজীবীদের মধ্যে মাসব্যাপী কর সেবা নিশ্চিত করেন। এবিষয়ে উক্ত সার্কেলের উপকর কমিশনার বিপুল কুমার সমাদ্দারের নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরেও করদাতাগণ উৎসাহ ও উর্দিপনা মধ্যে আয়কর রিটার্ন দাখিল করেছেন। আমরা করদাতাদের এবিষয় সার্বিক সহযোগিতা প্রদানের চেস্টা অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় ২০২৩-২০২৪ করবর্ষে এই সার্কলে আজ পর্যন্ত মোট দাখিলকৃত রিটার্ন সংখ্যা ৫৬৮০ তার মধ্যে করদাতগণ সরাসরি সার্কেলে এসে দাখিল করেছেন ৪৬৯৫ এবং অনলাইনে দাখিল করেছন ৯৮৫ টি। এই সার্কেলে নভেম্বর -২০২৩ মাসে আদায় লক্ষ্যমাত্রা ছিল ৭৯ লক্ষ তার বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ৬১ লক্ষ টাকা (প্রায়) যা লক্ষমাত্রার দ্বিগুনেরও বেশি। এসময় কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগরেরর করদাতগণ ও বিশেষ ব্যক্তিবর্গসহ কর অঞ্চল সার্কেল-১৬ (কালিগঞ্জ) অফিসে সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ কর সার্কেল-১৬ অফিসের কর-পরিদর্শক পার্থ প্রতিম সাধু জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আয়কর তথ্য ও সেবা মাসে কর সার্কেলে করদাতগণকে রিটার্ন দাখিলে সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। করদাতাদের অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড ৩১ শে জানুয়ারি-২০২৪ পর্যন্ত জরিমানা ব্যতিরেকে রিটার্ন গ্রহণের মেয়াদ বাড়িয়েছে যা করদাতাদের জন্য সুবিধাজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com