সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য আটক মটরসাইকেল উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে আন্তঃ বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ২ সদস্য সহ ১টি মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ৮টায় ৫০ মি: শহরের আমতলা যাত্রী ছাউনির সামনে থেকে ও সদরের পারমাছখোলা থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের আমতলা থেকে আসামী মো: নাইম হাসান (১৯) কে আটক করে। সে বাগেরহাট জেলা কার্তিক দিয়া গ্রামের হাফিজুল ইসলামের পুত্র, সে খুলনা হরিনটানা কাজী মঞ্জিল এলাকার মো: মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া অপরজন সদরের পার মাছখোলা গ্রামের জিয়াউর রহমানের পুত্র মো: রবিউল ইসলাম (২৩)। এসময় চোরাই একটি ১৫০ সিসি হিরো হ্যাং মোটর সাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা পূর্বক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com