শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কাজাখস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

এফএনএস স্পোর্টস: এএইচএফ কাপের দ্বিতীয় সেমিফাইনালে কাজাখস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ। গতকাল শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় কাজাখস্তানকে ৮-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে বাংলাদেশ। একাই চার গোল করেছেন আশরাফুল ইসলাম। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ দল। কাজাখস্তানকে কোনো রকম সুযোগ দেননি আশরাফুল-খোরশেদরা। ম্যাচ শুরুর ৭ ও ৯ মিনিটে পেনাল্টি কর্নারে জোড়া গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি, কাজাখস্তানও পারেনি ম্যাচে ফিরতে। তৃতীয় কোয়ার্টারে চার গোল করে কাজাখস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ। ৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন খোরশেদুর রহমান। ৪০ ও ৪১ মিনিটে দুই গোল করে নিজের চতুর্থ গোল পূরণ করেন আশরাফুল ইসলাম। ৪৫ মিনিটে বাংলাদেশকে ষষ্ঠ গোল এনে দেন খোরশেদ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরো দুই গোল করে বাংলাদেশ। ৪৯ মিনিটে রাসেল মাহমুদের পেনাল্টি কর্নার এবং ৫১ মিনিটে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। শেষ দিকে এক গোল শোধ দেয় কাজাখস্তান। শিরোপা ধরে রাখার মিশনে আজ ফাইনালে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারায় ওমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com