বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

এম এম নুর আলম ॥ আশাশুনিতে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, মেরিন ফিসারিজ কর্মকর্তা রত্না সাহা, সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ। অনুষ্ঠানে ২ হাজার ২০০ কৃষককে প্রত্যেককে বোরো আবাদের জন্য প্রণোদনা হিসাবে ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com