বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে ইয়াবা ব্যবসায়ীসহ দুই আসামী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভূক্ত এক আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে গতকাল এএসআই মারুফ কবির, এএসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার বড়দল (উত্তরপাড়া) গ্রামের ফারুক হোসেন সরদারের ছেলে নাহিদ হাসান (২১) কে বড়দল বাজার হতে হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা নং-৩(১২)/২৩ রুজু করা হয়। অপরদিকে, জিআর পরোয়ানা-১১৪/২৩ এর আসামী উপজেলার নওয়াপাড়া গ্রামের ফজর আলী গাজীর ছেলে ছালাম গাজীকে তার নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত আসামীদ্বয়কে মঙ্গলবার বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com