বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুঁন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। মনোমুগ্ধকর এই খেলায় সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর এর ভাই ভাই লাঠিয়াল দল শরীর চর্চা ও বিভিন্ন খেলার মাধ্যমে দর্শকদের আনন্দ দেন। আকর্ষণীয় এই খেলায় ধারাভাষ্যে ছিলেন, পিন্টু দাশ ও বিল­াল হোসেন। প্রধান শিক্ষক আরিফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। দর্শক নন্দিত এই খেলায় ইউপি সদস্য মমতাজ বেগম, শীষ মোহাম্মদ জেরি, আলতাফ হোসেন, মতিয়ার রহমান, আজিজুল রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com