সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর ১৭০ নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ মুজাহিদুল ইসলাম, নম্র ভদ্রতায় ৫ম শ্রেণীর ছাত্রী রুমানা পারভীন, নিয়মিত বিদ্যালয়ে আগমন পঞ্চম শ্রেণীর ছাত্রী মরিয়ম খাতুন, পরিষ্কার-পরিচ্ছন্নতায় পঞ্চম শ্রেণি ছাত্র জুলকার নাইন সহ প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান সহ সকল শিক্ষার্থীদের মাঝে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর কুমার ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি জি এম গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক এস এম জাকির হোসেন, সহকারি শিক্ষক মোঃ লিয়াকত আলী, সমাজসেবক আব্দুল কাদের গাজী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবক নূর মোহাম্মদ গাজী, ব্যবসায়ী মোঃ মইনুদ্দিন আহমেদ ময়না, প্রবাসী মোঃ আমিনুর রহমান, মোঃ মোকসেদ গাজী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এস এম গোলজার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com