বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কেশবপুরে দলিতের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

মোঃ নাছির উদ্দীন কেশবপুর থেকে ॥ কেশবপুরে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে ও দলিতের বাস্তবায়নে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মুখ হতে শুরু হয় র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দলিতের কর্মসূচি প্রধান বিকাশ কুমার দাসের সঞ্চালনায় জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মিলন মিত্র, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস, উত্তম কুমার দাস, সাংবাদিক উৎপল দে, দলিতের মোবিলাইজার উত্তম মন্ডল, নিকোলাস মিস্ত্রি প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দলিত হরিজনের জীবন মান উন্নয়নে বিভিন্ন দাবি সম্মলিত স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com