মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নগরঘাটায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের মাঝে র‌্যাবের খাবার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

নগরঘাটা প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে র‌্যাব-৬। গত ১৮ মার্চ জুম্মার নামাজের পরে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের দক্ষিণ নগরঘাটা কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন। এসময় উপস্থিত ছিলেন, র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র ডিএডি এসএম ফরহাদ হাসান, সি.এস.আই সাইদুর রহমান, এস.আই শাহাদাৎ, সৈনিক মাসুদ প্রমুখ। খাবার বিতরন শেষে দোয়া ও মোনাজাত করেন মওলানা আজহারুল ইসলাম। এসময় উক্ত মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ জাহিদ হাসান ও মাওলানা মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com