স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে গতকাল সন্ধ্যায় ঝাউডাঙ্গায় ইউপি সদস্য মফিজুল ইসলামের সভাপতিত্ব, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশু, বক্তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে সু সংঘটিত হওয়ার আহ্বান জানান। অপরদিকে গতকাল বিকালে পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের জাতীয় পার্টির কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে। জেলা জাতীয় পার্টির কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সাধাঃ সম্পাদক শেখ আব্দুর শেখ সাদেক, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন সাধাঃ সম্পাদক শরিকুজ্জামান বিপুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, যুগ্ম সাধাঃ সম্পাদক শাখায়াতুল করিম পিটুল, কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জেলা যুবসংহতির সাধাঃ সম্পাদক আবু তাহের, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আমিনুল হক ফিরোজ সদস্য সচিব কমল বিশ্বাস তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল মালেক, জেলা ছাত্র সমাজের সাধাঃ সম্পাদক আলম আল রাজী, যুব সংহতির নেতা বদরুজ্জামান বদু,নাহিদ সুলতান শাহিন, সদর উপজেলা ছাত্র সমাজের সাধাঃ সম্পাদক কাইয়ুজ্জামান পাভেল, ও ঝাউডাঙ্গা ইউনিয়নের নেতৃবৃন্দ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইফতিয়ার রহমান।